লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিভাগীয় উপ পরিচালকের কার্যালয়ের আয়োজনে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার বেলা ২ টায় প্রাথমিক বিদ্যালয় রাজশাহী বিভাগীয় পরিচালক সানাউল্লাহ এর সভাপতিত্বে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ প্রতিপাদো সামনে রেখে রাজশাহী বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ( খেলা) এর শুভ উদ্বোধন করেন এনডিসি রাজশাহী বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত) সচিব জনাব খন্দকার আজিম আহমেদ। উদ্বোধনের পর তিনি গোল্ডকাপ টুর্নামেন্ট (খেলা) এর তাৎপর্য তুলে ধরে ফুটবল খেলোয়াড়দের সামনে বক্তব্য রাখেন। এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিপিএম ( বার) রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিভাগ স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার রেজাউল আলম সরকার, বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) রাজশাহী বিভাগ মোহাম্মদ হাবিবুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ আরো অনেকে। বক্তব্যের শেষে অত্র খেলার মাঠে সেমিফাইনালে অংশগ্রহণ করেন জয়পুরহাট জেলা কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ব- নাম নওগাঁ জেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। জয়পুরহাট জেলার উক্ত বারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল অত্র নওগাঁ জেলা বালিকা দলকে ০ ১ গোলে হারিয়ে উল্লেখিত বালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল সেমি ফাইনালে উঠেছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পাবনা জেলা বালিকা দলের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত গোল্ড কাপ টুর্নামেন্ট ফাইনাল খেলায় জেতে আসার জন্য কালাই উপজেলা শিক্ষা পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলে নেতৃত্ব দিচ্ছেন কালাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন। দোয়া রইল বিজয় ছিনিয়ে আনুন।
