অপূর্ব তুমি
মোঃ সারোয়ার জাহান সোহাগ
কোন এক প্রত্যুষে
অপরুপ ছাতিম ফুল এর সুবাসে
সুন্দর বিশালাকার মুক্ত আকাশে
এসব কিছুর ছায়া দেখি তোমার কপোলে।
কেন তুমি এতো সুন্দর এ ভুবনে।
হাজারো হরেক বিহগের সুমধুর গানে
তোমাকে ছাড়া কিছুই পায় না স্থান আমার মনে।
সাদা ও নীল আকাশে দেখি তোমাকে
অপূর্ব সৌন্দর্য দেখি চারদিকে।
তোমাকে ছাড়া কিছু ভাবতে নাহি পারি
তোমাকে দেখে বেরিয়ে পড়ে অজস্র বারী।
দেখি তোমার চোখ অপলক মায়াতে
দেখি তোমার বদনে
উদ্বেলিত আমি তোমারই আগমনে।
পরম পুলকিত আমি তোমার দর্শনে
রয়ে যায় আমার প্রেম চিরন্তনে।
