মোঃ আল ইমরান
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলার ২নং হোগলা কৃষকদের উদ্যোগে পানিশা উচ্ছ বিদ্যালয়ের মাঠে ১৩ ফেব্রুায়ারী ২০২৫ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা কৃষকদলের সভাপতি লায়ন মোঃ মজিবর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে এবং ২নং হোগলা ইউনিয়নের সভাপতি মোঃ কামাল উদ্দীন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,সাবেক ভিপি নেত্রকেনা সরকারী কলেজ,সাবেক তিন বারের সফল সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা বি এন পি,১৬১ নেত্রকোনা ৫ আগামী নির্বাচনে পূর্বধলা আসন থেকে ধানের শীর্ষের নমিনী প্রার্থী জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার।
তিনি বলেন,বাংলাদেশ কৃষি প্রধান দেশ,কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
তাই কৃষকদের তাদের কাজের মূল্য দিতে হবে।
বিগত ১৭ বছরে আওয়ামী স্বেরাচার সরকারের আমলে কৃষকরা কেন কোন সেক্টরের মানুষই তাদের কাজের মূল্য পায় নি। উন্নয়ন উন্নয়ন বলে দেশকে ধ্বংস করছে,আর তাদের পকেট ভারী করেছে।
তিনি আরও বলেন,জামাত নির্বাচন বাদ দিয়ে সংস্কারের কথা বলছে,আর তাদের দল ভারী করার জন্য আওয়ামী স্বেরাচারদের তাদের দলে যোগদান করাচ্ছে।
তাই জামাত থেকেও দেশের মানুষকে
সচেতন থাকতে হবে।
দেশকে আওয়ামীলীগ একনায়ক তন্ত্রে পরিণত করেছিল,এবং দেশের জনতা এবং ছাত্র সমাজকে গণহারে হত্যা করেছিল,তাই তাদের এদেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল।
বিগত সময়ে অবৈধ ভাবে তারা ক্ষমতা দখল করেছে,দেশে কোন সুষ্ঠু নির্বাচন
হয় নাই।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ হাবিবুর রহমান হাবিব যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা বি এন পি,শেখ শাহিন আলম সাকী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা কৃষকদল।
এছাড়াও ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,যুবদল,কৃষকদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
