র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন রুবেল মিয়ার টং দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে প্লাস্টিকের টুলের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৪১ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ মাদক ব্যবসায়ী ১। পাপন হোসেন (৩৫), পিতা-মোঃ সেকান্দার আলী, সাং-আলম নগড় (মিয়া বাড়ী),থানা-গোপালপুর,জেলা-টাঙ্গাইল, ২। দুলন কর (২০), পিতা- মিলন কর,সাং-বোলাছড়া (চা বাগান), থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৪১ কেজি মাদকদ্রব্য গাঁজা, ৪৫ পিস প্লাস্টিকের টুল ও ০২ টি মোবাইল ফোন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮,২০,০০০/-(আট লক্ষ বিশ হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।


