মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে ৯৭কেজি ৮শ গ্রাম গাঁজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও একটি ট্রাক জব্দ করেছে রাজশাহি র‍্যাব-৫ এর সদস্যরা। গত সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা একটি ট্রাক থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২) ও কিশোরগঞ্জ জেলা সদরের লঘু নন্দনপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।
জানাযায়, গত সোমবার সন্ধ্যায় র‍্যাব-৫ রাজশাহি ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে র‍্যাব-৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার অদুরে ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬ নম্বর ট্রাক তল্লাশি করে ট্রাকের চালকের সিটের নীচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ট্রাকটি জব্দ করে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *