সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
গত ৭ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ দিনব্যাপী ভোটারদের উৎসব মুখর পরিবেশে শেষ হয়। মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম– সাধারণ সম্পাদক আয়ুব আলী । সভাপতি পদে ৫ হাজার ৬ শত ১০ ভোট পেয়ে চাকা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে ৫ হাজার ৯ শত ১২ ভোট পেয়ে সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন মো:আয়ুব আলী।
ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, কার্যকরী সভাপতি পদে ৫ হাজার ৮শত ৩৫ ভোট পেয়ে গরুর গাড়ী প্রতীক নিয়ে নির্বাচিত হন মো:মোজাম্মেল হক (মানিক), সহ সভাপতি পদে ২ হাজার ৪ শত ৩৫ ভোট পেয়ে চাঁদ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: আজাহারুল ইসলাম (হারুন), সহ সম্পাদক পদে ৪ হাজার ৬শত ৩৫ ভোট পেয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: সাজ্জাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ৮শত ৬৮ ভোট পেয়ে হুক্কা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: আ: হান্নান, দপ্তর সম্পাদক পদে ৩ হাজার ২শত ১ ভোট পেয়ে হাস প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: নুরুল ইসলাম, কার্যকরী সভাপতি পদে ২ হাজার ৪শত ৮৫ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: শাহা আলম, কোষাধ্যক্ষ পদে ৪ হাজার ৭শত ৫০ ভোট পেয়ে টেবিল প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: সিরাজুল ইসলাম।
