আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ দিনব্যাপী ভোটারদের উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭-ফেব্রুয়ারী) সকাল ৮থেকে বিকাল ৪ পর্যন্ত
টানা ভোট গ্রহনের পর গণণায় সভাপতি পদে পাচ হাজার ছয়শত দশ ভোট পেয়ে চাকা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: নজরুল ইসলাম এবং সাধারন সম্পাদক পদে ৫ হাজার ৯ শত ১২ ভোট পেয়ে সাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন মো:আয়ুব আলী।

ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, কার্যকরী সভাপতি পদে ৫ হাজার ৮শত ৩৫ ভোট পেয়ে গরুর গাড়ী প্রতীক নিয়ে নির্বাচিত হন মো:মোজাম্মেল হক (মানিক), সহ সভাপতি পদে ২ হাজার ৪ শত ৩৫ ভোট পেয়ে চাঁদ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: আজাহারুল ইসলাম (হারুন), সহ সম্পাদক পদে ৪ হাজার ৬শত ৩৫ ভোট পেয়ে হরিণ প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: সাজ্জাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে ২ হাজার ৮শত ৬৮ ভোট পেয়ে হুক্কা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: আ: হান্নান, দপ্তর সম্পাদক পদে ৩ হাজার ২শত ১ ভোট পেয়ে হাস প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: নুরুল ইসলাম, কার্যকরী সভাপতি পদে ২ হাজার ৪শত ৮৫ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: শাহা আলম, কোষাধ্যক্ষ পদে ৪ হাজার ৭শত ৫০ ভোট পেয়ে টেবিল প্রতীক নিয়ে নির্বাচিত হন মো: সিরাজুল ইসলাম।

শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হওয়া পর ভোট গণনা চলাকালীন সভাপতি প্রার্থী দু- গ্রুপের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে আহতদের মাঝে এক শ্রমিক প্রান হারিয়েছে।

নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম এর আগেও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।তার দায়িত্ব পালন কালে ময়মনসিংহের বড় বাজারে জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভবন নির্মাণসহ শ্রমিকদের কল্যাণে মৃত্যুকাকীন ভাতা ব্যবস্থা করাসহ শ্রমিকদের যেকোন বিপদে আপদে পাশে থাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। নির্বাচিত সাধারণ সম্পাদক এর আগেও ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের দুইবার যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবার সাধারণ সম্পাদক ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *