মোঃ মোমিন খান
বিশেষ প্রতিনিধি (বগুড়া)
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় পুলিশ সামছুদ্দিন ফকির ওরফে বাবু (৫৩) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছেন। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারী) সকালে আসামীর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সামছুদ্দিন ফকির ওরফে বাবু আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকুঞ্চি গ্রামের খয়ের আলী ফকিরের ছেলে।
মামলা সুত্রে জানায়ায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড় টায় বে-আইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির অফিসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহাভুক্ত আসামী সামছুদ্দিন ফকির ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে ওইদিন দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান।
