লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের হাজীপাড়া বাসিন্দা তফিজ সরকারের ছেলে সোহেল রানা (৪০)একই গ্রামের বসবাসকারী রেজাব মল্লিকের ছেলে একরাম মল্লিক ও তার স্ত্রী সুলতানা আক্তার সোহেল রানার কাছ থেকে ১০ হাজার টাকা হাওলাতী (ধার) নেন, ৭ দিন পর পরিশোধ করবেন এ কথা বলে। ঠিক ৭ দিন পর ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় উক্ত একরাম তার স্ত্রী দ্বারা সোহেল রানাকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে ডেকে নিয়ে দরজা বন্ধ করে গামছা দিয়ে তার মুখ বাঁধে এবং রশি দিয়ে হাত বেঁধে সোহেল রানার বাম চোখের উপরে লাঠি দিয়ে আঘাত করা হয়। শুধু তাই নয়, তাদের পূর্ব পরিকল্পিত গরম করা ফুটন্ত পানি তার তল পেটের নিচে ঢেলে দিয়ে ঝলসে দেওয়া হয়েছে বলে সোহেল রানা জানান। তার ধারণা তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্থানীয়রা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সোহেল রানর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেনের কাছ থেকে জানা গেছে এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ করা হয়নি তবে অভিযোগ করার প্রস্তুতি চলছে।
