নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় বাদী মোঃ তৌহিদুর রহমান (৪৮), পিতা-মৃত সাইদুর রহমান, সাং-দীঘলকুর্শা, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ সময় অনুমান ০১.১৫ ঘটিকা হতে ০১.৪৫ ঘটিকার মধ্যে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানাধীন বলাইশিমূল ইউনিয়নের নোয়াদিয়া সাকিনের নোয়াদিয়া মহিলা মাদ্রাসা সংলগ্ন কেন্দুয়া-নেত্রকোণাগামী রোডের পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাত দল রাস্তায় আম গাছের ডুম ফেলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাদীর সাথে থাকা মটর সাইকেল ও নগদ ৪,০০০/- টাকাসহ ঘটনাস্থলে থাকা আরো লোকজন ও ০২টি ট্রাকে থাকা চালকদের নিকট থেকে মোট ৩১,৭৩০/- (একত্রিশ হাজার সাতশত ত্রিশ) টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মোঃ তৌহিদুর রহমান (৪০) বাদী হয়ে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১৫ জন ডাকাতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৫, তারিখঃ ১৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। ঘটনার পর র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহন করে।
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ০২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সময় অনুমান ১৩.১৫ ঘটিকায় তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী জেলার পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-আছিম উদ্দিন, সাং-নোয়াদিয়া দিগর, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোণা‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
