লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকা পাঁচশিরা ঠুশি গাড়ি ব্র‍্যাক অফিসের সামনে ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সকালে বগুড়া হতে আগত রড বাহি ট্রাকের সাথে জয়পুরহাট হতে আসা বালু বাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২। নিহত ব্যক্তি হলেন রডবাহী ট্রাকের ড্রাইভার জয়পুরহাট জেলা সদরে নতুন হাট এলাকার মাহফুজার রহমান (মাফু)।আহত ব্যক্তি ২ জন বালু বাহী ট্রাকের ড্রাইভার ও হেলপার। তারা হলেন নওগাঁ জেলা ধামুরহাট উপজেলার বাসিন্দা। (নাম অজ্ঞাত) ট্রাক দুর্ঘটনার খবর পাওয়া মাত্র কালাই থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদ হোসেন, এসআই সুজন সহ পুলিশ কনস্টেবল কে সাথে নিয়ে তিনি ঘটনা স্থানে ছুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত লোকজনের কাছ থেকে জানা যায় মহা সড়কের উপরে দক্ষিণ পাশে একটি ট্রলি রাখা ছিল। সেই ট্রলির সাইড অতিক্রম করার সময় জয়পুরহাট থেকে আসা ট্রাকের সাথে বগুড়া হতে আগত ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *