স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১লা ফেব্রুুয়ারী)
সকালে পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ময়মনসিংহ কোতোয়ালি থানার পালপাড়া এলাকায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করে। এসময় জনৈক রব্বানীর গ্যারেজের পশ্চিম পাশের পাকা রাস্তার উপর হইতে ৭৭৫ গ্রাম গাজা সহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম  কে গ্রেপ্তার করেন অভিযানিক টিম। জানা গেছে, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  মোঃ আমিনুল কবির বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি নিয়ম নিয়মিত মামলা দায়ের  করেন।

 মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  মোঃ আমিনুল কবির জানায়- মাদকমুক্ত ময়মনসিংহ উপহার দিতে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *