লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১শে জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল ৩ টায় কালাই সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান ” এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য সামনে রেখে লাল ফিতা কেটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বই মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর পিঠা ও বইয়ের স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তিনি পিঠা খেয়ে পিঠা উৎসব ও উদ্বোধন করেন। এরপর পর ইউএনও পিঠার সু -স্বাদ ও মজা বিষয়ে উপস্থিতিদের মাঝে জানিয়ে দেওয়ার পর পিঠার স্টলে পিঠা বেচা কেনার হিরিক পড়ে যায় । সাংবাদিকগন ও পিঠা খেয়ে পিঠার স্বাদ বর্ণনা করতে গিয়ে তারা বারবার বলেছেন আহ ্কি সুন্দর স্বাদ । যাইয়ী হোক না কেন অন্যান্য বারের চেয়ে এবার হরেক রকমের ও বিভিন্ন জাতের হাতের তৈরি পিঠা মেলায় বেশি এসেছে । শুধু তাইয়ী নয়। যদি কেউ একবার পিঠা খেয়ে থাকে তাহলে আগামী পিঠা উৎসব মেলা আসার আগ পর্যন্ত তার মুখে পিঠার স্বাদ লেগেই থাকবে আর কালাই পিঠা উৎসব মেলার কথা বার বার মনে পড়বে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত সবার সবার উদ্দেশ্যে বলেছেন উক্ত বই মেলাতে বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের বই স্টলে রয়েছে। জ্ঞান সংগ্রহের জন্য প্রত্যেককে বই কেনার আহ্বান জানিয়েছেন। এ সময় উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কালাই ইফতেকার রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা বৈষম্য বিরোধী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ১ ফেব্রুয়ারী ২০২৫ শনিবার উক্ত পিঠা উৎসব ও বই মেলার সমাপ্তি ঘটবে।
