বিশেষ প্রতিনিধি

গত ২৮ জানুয়ারি মঙ্গলবার রাত ৮ টা থেকে রাত ২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ অভিযানে রংপুরের গংগাছড়া থানা এরিয়ার মনাকষা এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামি মোঃ মনিরুজ্জামান (৩২) কে ৪৯১ পিস ইয়াবা, ১ টি realme অ্যান্ড্রয়েড মোবাইল, ১ টি itel বাটন মোবাইল সহ গ্রেফতার করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি মোঃ নুরুজ্জামান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটক ব্যক্তিকে জব্দকৃত মালামাল সহ আইনি প্রক্রিয়ার জন্য গংগাছড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী। এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এলাকার সচেতন মহল যৌথ বাহিনীর এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *