লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলা শাখা বাংলাদেশ জামাতে ইসলামী দলের আয়োজনে ৩০ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার বেলা ১ টা ৩০ মিনিটে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে জেলা শাখা জামাতে ইসলামী দলের আমির ডাক্তার ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বাংলাদেশ জামাতে ইসলামী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত কর্মী সম্মেলনে জয়পুরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারি সেক্রেটারি সাবেক তুখর ছাত্র শিবের নেতা ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম রাশিদুল আলম সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী দলের আমির জনাব মাওলানা আশিকুর রহমান তিনি দুর্নীতি, শোষণ মুক্ত, সুদ মুক্ত, আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং ইসলামী রাষ্ট্র গঠন করে সুন্দরভাবে দেশ গড়ার কথা বুলিয়ে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী দলেরসরকারি সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান তিনি তার বক্তব্যের মাঝে বলেন যারা দেশে গণহত্যা করেছে, মানুষকে পঙ্গু করেছে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের দাবি জানিয়ে কথা বলা শেষ করেন। অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় সহযগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, দিনাজপুর জেলা জামাতের আমির ডাক্তার এনামুল হক, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা শাহিন , বগুড়া জেলা জামাতের আমির আব্দুল হক ও শহর আমির আবিদুর রহমান সোহেল, জয়পুরহাট জেলা সহকারী আমির হাসিবুল আলম লিটন, জেলা শাখা ছাত্র শিবির সভাপতি জুয়েল হোসেন ও সাবেক ছাত্রশিবির সভাপতি আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা এডভোকেট মামুন, কালাই উপজেলা জামাতের আমির মাওলানা মনসুর রহমান, পাঁচবিবি উপজেলা জামাতের আমির সুজাউল করিম, ক্ষেতলাল উপজেলা জামাতের আমির অধ্যক্ষ আমিনুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বিভিন্ন জেলা সহ জয়পুরহাট জেলা ও উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী দলের ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *