লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ শে জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে “জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময় “এ প্রতিপাদ্য সামনে রেখে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ২ দিন ব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উক্ত মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় তুলে ধরে জাঁক জমকপূর্ণ স্টল স্থাপন করেছে, যা চোখে পড়ার মতো। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের কে বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করে সঠিক উত্তর পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। ৩০ শে জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার অত্র জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *