সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

২৫ জানুয়ারি ২০২৫ইং শনিবার, সকাল ৯ ঘটিকায় উমেদ আলী মাঠ (জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন) ময়মনসিংহে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়।প্রীতি ক্রিকেট অনুষ্ঠান কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে শুরু হয় ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উক্ত ম্যাচটি আয়োজন করেছেন ময়মনসিংহ সাংবাদিক বন্ধু মহলবৃন্দ। প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন ময়মনসিংহ দুর্বার বনাম ময়মনসিংহ কিংস।হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলাটিতে চ্যাম্পিয়ন হন ময়মনসিংহ কিংস ও রানার্স আপ হন ময়মনসিংহ দুর্বার। দুই দলকে পুরস্কার তুলে দেন উদ্বোধক মাহবুব রেজা করিম মুরাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা।প্রধান অতিথি ছিলেন মুফিদুল আলম, জেলা প্রশাসক পক্ষ থেকে অফিস কর্মকর্তা ছিলেন বিশেষ অতিথি ময়মনসিংহ পুলিশ সুপার পক্ষ থেকে ২ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাজ্জাদ ,ময়মনসিংহ বিশেষ অতিথি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত), ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন ডাক্তার কর্মকর্তা। অনুষ্ঠান সভাপতিত্ব করছেন ড. মোঃ ইদ্রিস খান
সম্পাদক ও প্রকাশক, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন ও পত্রিকার সম্পাদক, ক্রিকেট খেলার মাঠে অংশ গ্রহণ করেন সাংবাদিক শেখ আলী হোসেন রনি, সাংবাদিক মোঃ সামদানী হোসেন বাপ্পী, সাংবাদিক সানোয়ার ইসলাম মামুন, সাংবাদিক লাভলু, সাংবাদিক শুভ, সাংবাদিক রনি বসু, জাহাঙ্গীর , বিপিন রাজভর, তানভীর, রেজাউল, সাংবাদিক সোহেল রানা, শান্ত, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক রবি , সাংবাদিক মীর খালিদ হাসান, সাংবাদিক আবু জার আল গিফার, সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল, সাংবাদিক কামরুল হাসান, সাংবাদিক আরিফ, সাংবাদিক বিশু সাহা, সাংবাদিক মিজান, সাংবাদিক জিয়া, সাংবাদিক মীর বাবুল ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *