স্থানীয় প্রতিনিধি 
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকা হতে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ, ০২ (দুই) মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ২৫ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ ভোর ০৪.১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডস্থ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের সম্ভুগঞ্জ রেলক্রসিং এর পূর্ব পাশে জনৈক মোর্শেদ এর চা দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ চান মিয়া (৬০), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-রামপুর পূর্বপাড়া, ২। খায়রুল ইসলাম ওরফে রতন (১৯), পিতা-রমজান আলী, সাং-রামপুর মধ্যপাড়া, উভয় থানা-নকলা, জেলা-শেরপুরদ্বয়কে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজা,সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩,১৮,০০০/-(তিন লক্ষ আঠারো হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
