তুমি ও পারাপার
————————-
মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
——————————————-
যাত্রা করি বিশাল জাহাজে করে অপার পারাপারে
কিছুসময় পর উপনীত হই প্রবল ঝরে,
নেতিয়ে পড়ি অসীম সাগরের নীরে।
অজানা গন্তব্যে চলি গাছের ঢাল ধরে
খুঁজে পাই অজানা দ্বীপ অনেক সময় পরে।
দুর্বল আমি হাটতে থাকি খাবার আহরোণে
ফলমূল খেয়ে যেন ধন্য আমি এ ভূবণে।
এ নির্জন দ্বীপে দেখি অপরুপা তোমাকে
যদিও থাকি আমি হাজার বাধা ও দুর্বিপাকে।
পরম মুগ্ধ আমি দেখে তোমায়
মোহিত আমি দেখি আমার আকর্ষণ অতি শোভনীয়।
তাকিয়ে থাকি তোমার সুন্দর বদনে
স্রষ্টা তোমায় বানিয়েছেন অতি যতনে।
চেয়ে থাকি তোমার সুন্দর নয়নে
তোমার চোখ ও চোখের পাপড়ি দেখি অতি মন্থনে।
তোমায় দেখি সাদা পোষাক ও নীল রংয়ের ওড়নার আচ্ছাদনে
হারিয়ে যাই পবিত্র ভালোবাসার গহীনে।
যদি হতে তুমি প্রেমিকা আমার
থাকতাম আমি তোমার জন্য চির দুর্নিবার !
হয়তো তুমি চিনেও চিনছো না আামায়
চিনবে যখন থাকবো না আমি এ আলয়ে।
