ময়মনসিংহ‘র ভালুকা থানাধীন মাস্টারবাড়ী এলাকায় ২১১ গ্রাম হেরোইনসহ ০১(এক) মাদক কারবারী‘কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ২৩ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী AA Yarn Mills Ltd এর আনুমানিক ৫০০ গজ দক্ষিন দিকে টাকা টু ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ রাজু হাসান (৩২), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-বাকশিমইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী‘কে ২১১ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১,১০,০০০/-(একুশ লক্ষ দশ হাজার) টাকা।
এ ঘটনায় ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

