বিশেষ প্রতিনিধি
গত ২১ জানুয়ারি বিকাল ৫ টা ৩০ মিনিট এ রংপুরের তাজহাট থানা এরিয়া আবু সাইদ চত্বরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আসামি মোছাঃ চাঁদনী বেগম (৩৮) কে ৩ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আসামি মোছাঃ চাঁদনী বেগম দীর্ঘদিন ধরে হিরোইন ব্যবসার সঙ্গে জড়িত ছিলো । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিকে জব্দকৃত মাল সহ আইনি প্রক্রিয়ার জন্য তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।
এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
