লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দা পুর ইউনিয়নের ১ নম্বর বেগুন গ্রাম ওয়ার্ডের জামায়াতে ইসলামী দলের আয়োজনে ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় এলতা ইক্করা হাফিজিয়া ও এতিম খানা মাদ্রাসার কক্ষে জিন্দাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা জজ কোট শিক্ষানবিশ আইনজীবী ও জেলা ছাত্র শিবির নেতা এডভোকেট কাইছার আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহ সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ০ ২- আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এস এম রাশেদুল আলম সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, জিন্দারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম ও ১ নাম্বার বেগুন গ্রাম ওয়ার্ডের জামায়াতের সভাপতি আলামিন ইসলাম সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে অত্র বেগুন গ্রাম ওয়ার্ডের গরিব, দুঃখী, ,, অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় উল্লেখিত ইউনিয়ন ও উক্ত ওয়ার্ডের ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতাকর্মী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
