গাজীপুর জেলার জয়দেবপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ০২/১১/২০১৬ খ্রি., ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০, দায়রা নং-২৩৯/১৯ মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২)‘কে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ গোয়েন্দা তৎপরতা শুরু করে। উক্ত আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকায় অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারী ২০২৫ খ্রি. তারিখ সময় রাত অনুমান ০৩.০০ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টুটুল (২৭) হত্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ জাহাঙ্গীর (২২), পিতা-মৃত আঃ রহমান, সাং-ঈশ্বরগঞ্জ সদর দত্তপাড়া, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *