মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ডিবি অফিসার/ফোর্স সহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করেন।

০২ এপ্রিল, ২০২৩ খ্রিঃ তারিখ সময় ২১.৪৫ ঘটিকায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন ০৯ নং বনগ্রাম ইউপির ০৭ নং ওয়ার্ডের জনৈক মোঃ জিন্নাহ খাঁ (৪৫), পিতা-মৃত ফজল খাঁ এর আবাদি জমির উপর আসামী মোঃ নজরুল ইসলাম (৪২), পিতা-মৃত সিরাজ প্রধান, সাং- ছোট গয়েশপুর প্রধানপাড়া, থানা- সাদুল্লাপুর , জেলা- গাইবান্ধায় আসামি নজরুল ইসলাম কে তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির ডান মাজায় গোজানো থাকা অবস্থায় ম্যাগাজিনসহ একটি পিস্তল ও তিন রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করা হয় ও আলামত হিসেবে জব্দ করা হয়।

একটি কালো রঙ করা পিস্তল, যার গায়ে খোদাই করা অবস্থায় japan লেখা ও একটি ম্যাগজিন এবং ৩ রাউন্ড তাঁজা গুলি।সাদুল্যাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *