নিলয় খান নিরব
১৫ ডিসেম্বর রাতে মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ৮ নং ওয়ার্ডের গরীব দুঃখী
সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তানবীর আহমেদ, ইউসুফ হোসেন শাওন সহ ৮ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ সংগঠনের-নেতা কর্মীরা।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তানভীর আহমেদ বলেন এই তীব্র শীতে গরীব দুঃখী অসহায় মানুষ অনেক কষ্ট করে।তারা দিন আনে দিন খায়। টাকার অভাবে ভালো শীতের পোশাক কিনতে পারে না।তাই আমাদের উচিৎ সকলের জায়গা থেকে এগিয়ে আসা।আমাদের সমাজে এমন লোক আছে যারা লজ্জায় কিছু চাইতে পারে না। সে সব অসহায় মানুষের কাছে আমাদের শীতের একটি কম্বল হলেও পৌঁছে দেওয়া।সর্বপরি ৮ নং ওর্য়াডের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ইউসুফ হোসেন শাওন বলেন মানুষ মানুষের জন্য। এই শীতে গরীব দুঃখী অসহায় মানুষের পাশে সকল শ্রেণির মানুষকে সাধ্য অনুযায়ী দাঁড়ানো উচিৎ। বিগত আওয়ামী লীগের নেতাকর্মীরা লোক দেখানো কাজ করেছে। তারা সঠিক মানুষকে শীত বস্র দেয় নি।নিজেদের লোকেরাই সরকারি সকল অনুদান ভাগাভাগি করে খেয়েছেন।তাদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাইনি।অবশেষে ৫ ই আগষ্টে আমরা এই স্বৈরাচার সরকারের পতনের পর মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিশ্বাস নিতে পারছি।৮ নং ওর্য়াডের সকল বিএনপির নেতাকর্মীদের আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত এভাবেই
মানুষের উপকারে এগিয়ে আসতে পারি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *