হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টার সময় উপজেলার খুন্না বাজার উপজেলা মহিলা দলের উদ্যেগে অস্থায়ী কার্যালয়ে এ সভা সম্পন্ন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বি এন পির মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসরীন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লিপি নাসরীন।
মহিলাদলের কর্মীসভায় বক্তব্য রাখেন হিজলা উপজেলা বি এন পির সদস্য সচিব দেওয়ান মনির হোসাইন,সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন,উত্তর জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি হোসনেয়ারা বেবি,যুগ্ন সাধারন সম্পাদক লতা বেগম ও রুমা বেগম সহ অনেকে।
কর্মীসভায় মহিলা দলের সভাপতি তার বক্তব্যে বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পুরুষের পাশাপাশি মহিলাদের এগিয়ে আসতে হবে।আগামী নির্বাচনে এই উপজেলা মহিলাদল গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *