মোঃ মানিক মিয়া
ভ্রাম্যমান প্রতিনিধি

৪ ডিসেম্বর লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জনসাধারণের মাঝে ট্রাফিক সচেতনতা বাড়াতে হেলমেট পরিধানকারী মোটরসাইকেল চালকদের ধন্যবাদ ও ফুলেল শুভেচছা প্রদান করেন এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের স্বল্পমূল্যে হেলমেট বিতরণ করেন। এসময় ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সাংবাদিকবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অত্র জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোহাম্মদ আতিকুল হক, টি আই (প্রশাসন), অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *