লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ শে নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ রিতা আক্তারের মাতা রেহেনা বিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কালাই উপজেলা প্রতিনিধি তামিম সরকার ও রাতুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় , কানাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির তিনি বলেন শহীদ রিতা আক্তারের গ্রামের বাড়ি, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে। শহীদি রিতা আক্তারের পরিবার খুবই গরীব তার কবরটি জীর্ণ শীর্ণ জায়গায় অবস্থিত কবরের উপরে এবং ধারে খড়, পাতা ও আবর্জনায় ভরা তাই তিনি উপজেলা প্রশাসনের কাছে কবরটির চারিদিক ইট দ্বারা ঘেরে দেওয়ার প্রস্তাব রেখে কথা বলা শেষ করেন। এরপর বক্তব্য রাখেন কালাই উপজেলা জামাতের নায়েবে আমির আব্দুর রউফ, তিনি বলেন শহীদ রিতা আক্তার এর ন্যায় আর যেন কারো মা বাবার বুক খালি না হয় এবং কোন শিক্ষার্থীর জীবন ও তাদের রক্ত ঝরে না যায়। যারা ছাত্র জনতা কে হত্যা ও আহত করেছে তাদের বিচারের দাবি জানিয়ে, সুন্দরভাবে দেশ গড়ার কথা বলিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব কালাইয়ের সভাপতি আতাউর রহমান ও পৌর বিএনপি যুগ্ন সম্পাদক আব্দুল আলীম সহ আরো অনেকে। সমাপনী বক্তব্যে স্বরণসভার সভাপতি ইউএনও মহোদয় উক্ত শহীদ রিতা আক্তারের কবর চারিদিক ইট দ্বারা ঘেরার কথা ব্যক্ত করেন এবং তার বড় ভাই রাকিব ইসলামের কর্মসংস্থার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবেন,, প্রশিক্ষণ শেষে তাকে চাকরি দেবেন। এছাড়াও শহীদ রিতা আক্তারের ছোট ভাই রোকন ইসলামের সুশিক্ষার জন্য সু ব্যবস্থা করবেন এ কথা বলিয়ে অত্র স্মরণ সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান সভা সমাপ্তি ঘোষনা করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার শহীদ রিতা আক্তারের মা রেহেনা বিবির হাতে তিনি আর্থিক সাহায্য প্রদান করেন। তারপর শহীদদের স্মরণে, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালাই উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ মামুন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের ও বাংলাদেশ জামায়া তে ইসলামী দলের নেত্রবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষার্থী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *