মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ

বুধবার ২৭ নভেম্বর আনুমানিক দুপুর ২ টার সময় গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাথালিয়া এলাকার ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পিঠা গার্ডেন নামক এক রেস্তোরাঁ ও আবাসিক হোটেল থেকে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের পার ঝনঝনিয়ার এমদাদ শেখের ছেলে ফেরদাউস শেখের(৪৫) লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর থানার পুলিশ।
বিগত কিছুদিন ধরে এই পিঠা গার্ডেনের নানা ধরনের অপকর্মের কাহিনী গোপালগঞ্জের সাধারণ মানুষের অজানা নয়। এই পিঠা গার্ডেন হয়েছে অবৈধ কারবারের আস্তানা। এখানে অবৈধ নারী ও নেশার অভয় অশ্রম। এই সকল কর্মকাণ্ড প্রশ্রয় দিয়ে এই রেস্টুরেন্টের মালিক হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জানা যায় এই পিঠা গার্ডেনের মালিক ইন্জিনিয়ার ফারুক।
এ ব্যপারে জানার জন্য ইন্জিনিয়ার ফারুকে তার মুঠোফোনে বার বার ফোন করে বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোনের নাম্বার টি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নিকট হতে নেওয়া হয়।বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি রেস্টুরেন্টের একটি রুমেই অবস্থান করে। লাশ পাওয়ার পর সে আত্মগোপন করেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনা স্থলে গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মাদ সাজেদুর রহমানকে পাওয়া যায় এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, রুম থেকে যে লাশ পাওয়া যায়, তার পাশে সেক্স করার বিভিন্ন সরঞ্জাম ও ঔষধ পাওয়া যায়, ওখানে নারীর ভাঙ্গা চুরিও পাওয়া যায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেক্সের ঔষুধের ওভার ডোজের কারণে তার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।
প্রাথমিক তদন্ত শেষে ফেরদাউসের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *