লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা হাজী ফাউন্ডেশনের আয়োজনে ৯ই নভেম্বর ২০২৪ শনিবার সকাল ১১ টায় কালাই পৌরসভা ৪ নাম্বার ওয়ার্ড আওড়া গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আব্দুল মান্নান মন্ডলের বিশাল চাতালে হাজী ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ আব্দুল মজিদ মল্লিকের সভাপতিত্বে মক্কা -মদিনা জিয়ারতের স্মরণে হাজী পুনর্মিলন ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা ও বক্তব্য রাখেন হাজী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সেকেন্দার আলী। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মহিরপুর সরকারি কলেজের অধ্যাপক আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান, তিনি হজ সংক্রান্ত বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে হজের ফজিলত তুলে ধরেন সম্পদশালী ব্যক্তি বর্গকে হজে যাওয়ার আহ্বান জানিয়ে কথা বলা শেষ করেন। অন্যান্যর মধ্যে থেকে বক্তব্য রাখেন অত্র হাজী ফাউন্ডেশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মনসুর রহমান, হাজী ফাউন্ডেশন এর সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, সিরোটি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব শাহজাহান আলী, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মান্নান মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, আলহাজ্ব মাওলানা আব্দুল মাজেদ সহ আরো অনেকে। এ সময় উল্লেখিত অনুষ্ঠানে উপজেলার প্রায় ৬ শতাধিক হাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জোহরের ফরজ নামাজের সালাম ফেরানোর পর দেশ ও জাতির উদ্দেশ্যে ও সকল মুসলিম উম্মাহ্’র জন্য ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক আলহাজ্ব মাওলানা মাহফুজুর রহমান।
