।মো:লিংকন মিয়া
স্টাফ রিপোর্টার
যুগোপযোগী ও বিজ্ঞানসম্মত শিক্ষাপ্রসারে নতুন সম্ভাবনা গন উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত প্রতিষ্ঠানের মূল ভবনের শুভ উদ্বোধন করা হয়।উক্ত প্রতিষ্ঠানটি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরত পুর গ্রামে অবস্থিত।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড.হোসেন জিল্লুর রহমান,সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নির্বাহী চেয়ারম্যান,পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো:রবিউল ইসলাম,অতিরিক্ত সচিব(মাধ্যমিক -২),মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ,শিক্ষা মন্ত্রনালয়।জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ,জেলা প্রশাসক গাইবান্ধা।সভাপতিত্ব করেন জনাব মো:আব্দুস সালাম,প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান গন উন্নয়ন কেন্দ্র এবং সভাপতি গন উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ,গাইবান্ধা।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মহাদয়,বিভিন্ন কলেজ স্কুল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক,বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ গন সহ আরও অনেকে।
