লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ভিরিল্ডি গ্রামে দিন দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ৩০ শে অক্টোবর ২০২৪ বুধবার দুপুর আনুমানিক পৌনে ২টায় উক্ত ভিরিল্ডি গ্রামের বাসিন্দা আনিসুর রহমানের বাড়িতে কয়েকজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে নগদ প্রায় ৩০০০০ টাকা এবং আড়াই ভরি ওজনের স্বর্ণ অলংকার নিয়ে ডাকাত দল ঘটনা স্থল থেকে মোটরসাইকেল দিয়ে পালিয়েছে। এ তথ্যটি আনিসুর রহমানের স্ত্রী শেফালী বেগম, ছেলে জাকারিয়া বাবু তার স্ত্রী জেসমিন বেগম, আনিসুর রহমানের নাতনি মোহনী আক্তার ও অত্র গ্রামের লোকজনের কাছ থেকে জানা গেছে। দিন-দুপুরে ডাকাতি হওয়ায় এলাকার জনগণের মাঝে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে কালাই থানা অফিসার ইনচার্জ ওসি জাহিদ হোসেন ডাকাতি হওয়ার খবর পাওয়া মাত্র দেরি না করে তৎক্ষণাৎ তিনি তার সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে ঘটনার স্থলে ছুটে যান । এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি বলে থানা সূত্র জানা গেছে।
