বায়েজিদ হোসেন
রিয়াদ হত্যার মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।সভাপতিত্ব করেন ১নং ফাঁপোর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান।
নাম মো. রিয়াদ ফকির(১৬)। সে কৈচড় এলাকার মৃত তারা মিয়া ফকির ছেলে এবং সে ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।ঘটনাস্থলে থাকা হাসান নামের এক যুবক বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা কয়েকজন দেখি রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ পড়ে আছে। তখন আমিসহ আর একজন মিলে দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
শুক্রবার বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়।
