লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহমদাবাদ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের আয়োজনে ১৪ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিকেল ৩ ঘটিকার সময় কালাই পাঁচশিরা বাজার থেকে শুরু হয় জামায়াতে ইসলামী দলের আমেদাবাদ ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোডাউন। শোডাউন শেষে বৈরাগী বাজারে উক্ত ইউনিয়ন জামায়াতের আমির গোলাম আযমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি, জয়পুরহাট ২ আসনের জামায়াতে ইসলামী দলের মনোনীত আসন্ন জাতীয় সংসদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ। কালাই উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুনতাহার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই থানা আমির আব্দুর রউফ, থানা সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, নায়েবে আমির মাওলানা মনসুর রহমান, জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার ও কালাই উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাফফর হোসেন সহ আরো অনেকে। বক্তাগণ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন, বাংলাদেশ দুঃশাসনের সরকার, স্বৈরাচার সরকার, অন্যায়কারী সরকার, গন হত্যাকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেটুয়া বাহিনীকে হুকুম দিয়ে যেসব ছাত্র জনতা কেই হত্যা করে শহীদ করেছেন এবং আহত হয়ে যেসব ছাত্র জনতা পঙ্গু হয়েছে তাদের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জীবন জীবিকার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। এছাড়াও দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত,শোষণমুক্ত, সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জেলা, উপজেলা,পৌরসহ পাঁচ ইউনিয়নের জামায়াত ও শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *