স্টাফ রিপোর্টার
বুলবুল আহমেদ
১৫ই সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল ৪ ঘঠিকার সময় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নিয়োগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাসের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় নেত্রকোনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান দেশের বিরাজমান পরিস্থিতিতে সাংবাদিক ও প্রশাসনকে এক যোগে দেশমাতৃকার উন্নয়নের স্বার্থে কাজ করার আহ্বান জানান বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস।
তিনি সকল সাংবাদিক গনকে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় সকল সাংবাদিকগনের পরিচয় পর্ব শেষে আমন্ত্রিত সাংবাদিক গনের পক্ষে গুরুত্বপূর্ণ ও গঠন মূলক বক্তব্য পেশ করেন জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম), বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি জনাব মোঃ চাঁন মিয়া। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিজ্ঞ সাংবাদিক গন তাঁদের নিজ নিজ মতামত পেশ করেন। সর্ব ক্ষেত্রে সকল সাংবাদিকগনের সহযোগিতা কামনা করে উক্ত সভার সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব বনানী বিশ্বাস সভার আয়োজন পরিসমাপ্তি ঘোষণা করেন।উক্ত মত বিনিময় সভায় নেত্রকোনা জেলার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
