মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ২ঃ০০ ঘটিকায় গৌরীপুর থানা পরিদর্শন করেন। এসময় তাহার সাথে ছিলেন-এডিশনাল ডিআইজি সৈয়দ আবু সায়েম, বিপিএম সেবা,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম।
ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান থানায় পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি গৌরীপুর থানায় পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার ও প্রদান করে।
ডিআইজি থানারও থানার কর্মকর্তাদের সার্বিক খোঁজ খবর নেন ও সকল সহযোগিতার আশ্বাস দেন এবং বিদায়কালে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *