লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন জামায়াতে ইসলামী দলের আয়োজনে ৩১শে আগস্ট ২০২৪ শনিবার বিকেল ৫ ঘটিকায় মাত্রায় পরিষদ চত্বরে মাত্রাই ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাফেজ আব্দুস সুবহানের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দির্ঘায়ু ও সুস্থ কামনায় দোয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান ও সেক্রেটারি গোলাম কিবরিয়া,জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলায় আব্দুর রউফ,, সেক্রেটারি আব্দুল আলিম, নায়েবে আমির মনসুর রহমান, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা ও মাওলানা মুজাফফর হোসেন সহ আরো অনেকে।বক্তাগণ বক্তব্যের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ, মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেত্রবৃন্দের অন্যায়, অবিচার, নির্বিচারে গুলি করে ছাত্র-জনতা কে হত্যা, গুম করে আয়না ঘরে বন্দি করে রাখা এবং লুটপাট জমি দখলের ইতিহাস তুলে ধরে অন্যায়কারীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। এ সময় জেলা, উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের জামায়াতের ও শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
