লুৎফর রহমান
স্টাফ রিপোর্ট
জয়পুরহাটের কালাই উপজেলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠনের আয়োজনে ৩১ শে আগস্ট ২০২৪ শনিবার কালাই বাস স্ট্যান্ড চত্বর এলাকায় সকাল দশটায় আহলে হাদিস মসজিদের খতিব ও হাত ইওর কামিন মাদ্রাসার আরবি প্রভাষক সেলিম রেজা এর সভাপতিত্বে আল -আইসুল আখেরা হ ও রাজনৈতিক স্বেচ্ছাসেবক সংগঠন কালাই উপজেলা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম। উদ্বোধক হিসেবে ছিলেন বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার নান্দুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও আল -আই সুল আখেরাহ প্রতিষ্ঠাতা পরিচালক মামুনুর রশিদ সিদ্দিকী। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহজান আলী ও কালাই উপজেলার কালাই টেকনিকেল কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ফিতা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
