স্থানীয় প্রতিনিধি
ফ‌রিদপু‌র সদর উপ‌জেলার কানাইপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে রেজাউল পাল (২৭) না‌মে এক ড্রাম ট্রাক চালকের মৃত‌্যু হ‌য়ে‌ছে।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে কানাইপুরে একটি নির্মাণাধীন ফিলিং স্টেশনের মাটি ভরাট করতে গিয়ে দুর্ঘটনা‌টি ঘটে। এতে ঘটনাস্থলেই রেজাউল মৃত্যু হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস সদস্য মো. শাহীন আলী জানান, খবর পেয়ে রাত তিনটার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি ড্রাম ট্রাকটি আগুনে পুড়ছে। ওপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সঙ্গে ট্রাকের স্পর্শে এ আগুনের সূত্রপাত্র হয় বলে ধারণা করা হচ্ছে। আমরা আগুন নিভিয়ে চালক রেজাউলের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউ‌পি সদস‌্য আব্দুস সাত্তার মিয়ার কা‌ছে রে‌খে আসি।
তি‌নি ব‌লেন, সময় ট্রাকে থাকা আরেকজন গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠা‌নো হয়েছে।
রেজাউলের প্রতিবেশীরা জানান, ভোর ছয়টার পর একটি অ‌্যাম্বুলেন্সে এসে রেজাউলের লাশ দিয়ে গেছে। তখন লাশের সঙ্গে ড্রাম ট্রাকটির মালিক ছিলেন। তারা দাফনের সময় আবার আসবেন বলে জানিয়ে গেছেন।
স্থানীয়সূ‌ত্রে জানা গে‌ছে, রেজাউল পাল সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চরনসিপুর গ্রামের ওমেদ আলী বিশ্বাস পাড়ার মো. শুকুর পালের বড় ছেলে।
তি‌নি কয়েকবছর ‘হামীম’ গ্রুপে কাভার্ড ভ্যান চালক হিসেবে কাজ করছেন। মাস ছয়েক আগে সেখান থেকে চাকরি ছেড়ে দেয় রেজাউল। তবে অন্য কোথাও চাকরি না হওয়ায় রেজাউল প্রায়ই ব্যাটারি চালিত অটো রিকশা ও ড্রাম ট্রাক চালাতেন। শুক্রবার বিকেলে শহরের টেপাখোলা এলাকার রিয়াজুল ফকিরের ড্রাম ট্রাকে মা‌টি নি‌য়ে কানাইপু‌রে গি‌য়ে‌ছি‌লেন।
ফ‌রিদপুর কোতয়ালী থানার ও‌সি মো. হাসানুজ্জামান বলেন, এ ব‌্যাপা‌রে কেউ কোনো অভিযোগ দেয় নি। অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত ক‌রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *