স্থানীয় প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে শুক্রবার ছুটির দিনেও উড়েছে জাতীয় পতাকা উ‌ড়ে‌ছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই অফিসে জাতীয় পতাকা উড়তে দেখা গে‌ছে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন করে অফিস করে কর্তৃপক্ষ। কিন্তু অফিস শেষ করে সবাই চলে গেলে জাতীয় পতাকা আর নামানো হয়নি। সারা রাত উড়েছে পতাকা। শুক্রবার সারাদিন জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে অফিস শেষ করে জাতীয় পতাকা না নামিয়ে কর্মকর্তা-কর্মচারীরা যে যার মতো করে চলে যান। সারারাত পতাকা উড়‌ছে। শুক্রবার সকালে পতাকা উড়ার বিষয়‌টি সক‌লের নজরে এলে সমালোচনার সৃষ্টি হয়।প‌রে ওই অ‌ফি‌সের কেউ্্জেন পতাকা না‌মি‌য়ে ফে‌লেন।

এ ব‌্যাপা‌রে নাম প্রকাশে অনিচ্ছুক ব‌্যক্তিরা বলেন, এটি অব‌হেলার নামান্তর। খুব কষ্টকর। যা‌দের দা‌য়িত্ব যথাসম‌য় পতাকা উড়া‌নো ও নামা‌নোর তারা স‌ঠিকভা‌বে দা‌য়িত্ব পালন করেন নি। এ ধর‌ণের দুঃখজনক ঘটনা যেন আর না ঘ‌টে। সেখা‌নে কর্তৃপ‌ক্ষের নজর দেওয়া উ‌চিৎ।

এদি‌কে চরভদ্রাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল বিন করিমের বক্তব্য জানতে মোবাইলে একাধিক কল করে তা‌কে পাওয়া যায়নি। তিনি কল রিসিভ করেন নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *