স্থানীয় প্রতিনিধি
পাইকগাছায় সড়কের শৃঙ্খলায় ট্রাফিকের কাজ করছে পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। রোভার স্কাউটসরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে বৃহস্পতিবার সকাল থেকে জিরোপয়েন্ট, পুরাতন পরিবহন কাউন্টার ও পৌর বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে ট্রাফিকের দায়িত্ব পালন করে।
তাদের এ কাজের জন্য কোথাও কোন যানজট সৃষ্টি হয়নি পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় থাকতে দেখা যায়। যানজট মুক্ত পরিবেশ দেখে রোভার স্কাউটসদের ভূয়সী প্রশংসা করেন সাধারণ মানুষ।
রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা নয়ন মনি বিশ্বাস, সুমাইয়া ইয়াসমিন, উর্মী খাতুন, মাসুদ, প্রেমা, মিতু, মেহেদী হাসান, মাসুম, প্রত্যাশা, আসিফ, মাহফুজ ও পূজা।
