হিজলা কাজিরহাট প্রতিনিধি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দারমানিক ইউনিয়নের আজিমপুর কাজিরহাট সুমন খান সিটি মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে বিএনপি’র নেতা নজরুল ইসলাম খান খোকন এর সভাপতিত্বে, বিকেল ৫ টায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা দোয়া মোনাজাত কেক কেটে বিক্ষোভ মিছিল করা হয় এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও আন্দারমানিক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সুমন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের বরিশাল উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসাইন, বরিশাল জেলা ছাত্রদলের নেতা মোঃ নেছার উদ্দিন, আন্দারমানিক ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ সজিব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা মাওলানা মোঃ নাঈম হোসাইন । এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।
