জয়পুরহাটের কালাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আয়োজনে ১৫ই আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার, সংখালঘুদের উপর হামলা প্রোপাগান্ডা প্রতিরোধ, ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ, প্রসাশন ও বিচার বিভাগের সমতা নিশ্চিত করার দাবীতে সপ্তাহব্যাপি রেজিস্ট্যান্স উইক লক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীগণ বিশাল একটি র্যালি বের করে জয়পুরহাট বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্তরে এসে র্যালিটির সমাপ্তি ঘটে। উক্ত র্যালিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
