চাঁদের কিরনে  তুমি
মোঃ সারোয়ার জাহান  ( সোহাগ)  
কোন শীতের অপূর্ব  প্রত্যুষে 
স্নিগ্ধ সোনালী কিরনে,
শূন্য পায়ে চলি হেটে  খালি পায়ে
কুয়াশা পড়া ঘাসের উপর দিয়ে।
চমৎকার পূর্নিমার রজনীতে 
চাঁদের আলোয় শূন্য হাতে 
ধরতে চাই অপরুপ চাঁদের কিরন
  কিন্তু উৎফুল্ল হয় না মন।
ভাবি চরম দুঃখভরা মনে
সবই লাগতো ভালো
*    * যদি থাকতো পাশে ।
আছি তোমারই পথ চেয়ে
ধন্য করবে মোরে তোমার দেখা দিয়ে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *