পাইকগাছায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন। ইতোমধ্যে ভবনের ৮৫ ভাগ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। জুন মাসের মধ্যেই সকল কাজ সম্পন্ন হতে পারে বলেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছেন। এদিকে নির্মাণাধীন ভবন পরিদর্শন করে নির্মাণ কাজ দ্রæতগতিতে এগিয়ে নিতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। নবনির্মিত এ ভবন হস্তান্তর হলে এক ভবনেই সরকারি সব সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, সরকারি সেবা পেতে যাতে সাধারণ মানুষের কোন ভোগান্তি না হয়, খুব সহজেই এক স্থানে সবসেবা পাওয়া যায় এমন লক্ষ নিয়ে সরকার আধুনিকমানের বহুতল ভবন বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করছে। যার অংশ হিসেবে বর্তমান পাইকগাছা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বর্তমান ভবনের উত্তর পাশে ৫ হাজার ১শ স্কয়ার ফুট জায়গার উপর নির্মাণ করা হচ্ছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন। এ ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৮৯ লাখ ২৮ হাজার ৮৩২ টাকা। নির্মাণ কাজ করছে জিয়াউল হাসান টিটুর ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিইডি।

মাঝখানে সিঁড়ি রেখে মূল ভবন দুই ভাগে ভাগ করা হয়েছে। ভবনের প্রথম ফ্লোর ফাঁকা রাখা হয়েছে। প্রত্যেক ফ্লোরে সরকারি বিভিন্ন দপ্তরের জন্য ৫ থেকে ৬টি করে কক্ষ রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রয়েছে। দ্বিতীয় তলায় রয়েছে ৪০/৩৬ স্কয়ার ফুট আয়তনের বিশাল হল রুম।

অনুরূপভাবে ৪র্থ তলায় ৪৯/১৩ স্কয়ার ফুটের রয়েছে আরেকটি হল রুম। মঙ্গলবার নির্মাণাধীন ভবন পরিদর্শন করে নির্মাণ কাজ দ্রæতগতিতে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

নির্মাণ কাজের গুণগত মান বজায় রাখতে নির্মাণ কাজ নিয়মিত তদারকি করা হয় বলে জানান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন ও স্বজল বিশ^াস। ইতোমধ্যে ৮৫ ভাগ শেষ হয়েছে টাইল্স ও ফিনিশিং কাজ চলমান রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব।

চলতি মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন হতে পারে বলে জানান ঠিকাদার কাউন্সিলর জিয়াউল আহসান টিটু। ভবনটি হস্তান্তর হলে এক ভবনেই সরকারি সব সেবা পাওয়া যাবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *