এলাকাবাসীকে সাথে নিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করেছেন জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী।

তিনি মঙ্গল ও বুধবার সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর পক্ষে পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ২৩ নং পোল্ডারের বরইতলা খেয়াঘাট সংলগ্ন ক্ষতিগ্রস্ত ওয়াপদার বেড়িবাঁধ মেরামত করেন। প্রায় ২ শতাধিক লোক স্বেচ্ছাশ্রমে এ কাজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৬ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে সোলাদানা ইউনিয়নের কয়েকটি স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে নায়েবখালী, পাটনিখালী, পার বায়ারঝাপা ও টেংরামারী এলাকার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *