সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ব্যতিক্রমী চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলো ছড়িয়েছেন কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী মোঃ মফিজ উদ্দিন মন্ডল। স্বাস্থ্য, শিক্ষা, মাদক ও যুব সমাজের উন্নয়ন ইত্যাদি নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আওয়ামী রাজনীতির সাথে জড়িত, স্বর্ণপদক প্রাপ্ত ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মোঃ মফিজ উদ্দিন মন্ডল। সুষ্ঠ নির্বাচন হলে ফুলবাড়িয়া উপজেলা নির্বাচনে মোঃ মফিজ উদ্দিন মন্ডলের কাপ পিরিচ মার্কা নির্বাচিত হবে এবং ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই ধারণা ফুলবাড়িয়া উপজেলার ভোটার বাসীর।
