স্টাফ রিপোর্টার
লুৎফর রহমান
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বানিহাড়া উত্তর পাড়ার তারেক রহমান এর ৩ বছর বয়সের শিশু তামীম ২২ শে মে ২০২৪ সকাল আনুমানিক পৌনে ৯টায় তার বাড়ীর পাশে পুকুর পাড়ে বৃষ্টির পানিতে সহ পাঠিদের সাথে খেলতে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে উক্ত গ্রামের আলম মন্ডল গং এর পুকুরের পাশে অবস্থিত বাড়ীর মালিক তার বাড়ীর পানি নামানোর জন্য পুকুরের দিকে প্লাস্টিকের পাইপ স্থাপন করা পাইপের উপরে উঠে খেলার আনন্দে লাফা লাফীর এক পর্যায়ে পাইপ থেকে পা পিঁচলে গভীর কচরিপানা পুকুরে শিশুটি পড়ে গেলে খেলার সহপাঠিদের চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয় এবং কালাই ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তৎক্ষনাত ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহা আলম এর নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে পুকুরে পড়া অসুস্থ শিশুকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্য কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম শিশু তামীমকে মৃত্যু বলে ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে আত্মীস্বজন ও গ্রামের লোকজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
