নিউজ ডেস্ক
রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে হামদর্দ কলেজ এর উদ্দেশ্যে বেড়িয়ে জুবায়ের (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার সকাল ৬ টা ৫৫ মিনিটে কলেজের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরে নাই।

নিখোঁজ জুবায়ের আহমেদ রাজধানীর কল্যানপুর এলাকার ছাবিউল হকের ছেলে। সে হামদর্দ পাবলিক কলেজইন্টার প্রথম বর্ষ এর ছাত্র। তার পড়নে হালকা আকাশী কালার শার্ট, কালো প্যান্ট, চশমা পড়া ছিল এবং সাথে কলেজ ব্যাগ ছিল।

জানা গেছে, সোমবার (২০ মে) সকালে প্রতিদিনের ন্যায় কলেজ এর উদ্দেশ্যে বেড়িয়ে জুবায়ের আর ফিরে আসে নি। তার বাবা দুপুরে শ্রেণীশিক্ষক কে কল দেন এবং জানতে চান সে গিয়েছে কিনা কিন্তু বিকালে তাকে জানানো হয় নিখোঁজ কিশোর সেদিন কলেজেই আসে নি।

নিখোঁজের পরিবার স্বজনদের বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে কোন সন্ধান না পেয়ে রবিবার (২০ মে) দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
কেউ যদি দেখে থাকেন বা জানতে পারেন অনুগ্রহ পূর্বক এই নাম্বার এ যোগাযোগ করার জন্য 01537-696219 01701-333068 অনুরোধ জানানো হলো।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *