নিজস্ব প্রতিবেদক

পুলিশ হেডকোয়ার্টার্সে নব সাজে সজ্জিত পিএইচকিউ ক্যাফেটেরিয়া এবং পিএইচকিউ ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে সোমবার (২০ মে ২০২৪ খ্রি.) পিএইচকিউ ক্যাফেটেরিয়া এবং পিএইচকিউ ক্যান্টিন উদ্বোধন করেন।

এছাড়া, আইজিপি নবনির্মিত পিএইচকিউ জিমনেশিয়াম উদ্বোধন করেন।

অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার) এর সার্বিক পরিকল্পনা এবং তত্ত্বাবধানে পিএইচকিউ জিমনেশিয়াম নির্মাণ করা হয়েছে।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *